Header Ads

আসুন জেনে নিই কম ক্যালরির খাবারগুলো কি কি || Let's know what are low calorie foods || Dr. Abida Sultana

আসুন জেনে নিই কম ক্যালরির খাবারগুলো কি কি  || ডা. আবিদা সুলতানা  || Let's know what are low calorie foods || Dr. Abida Sultana

 কম ক্যালরির খাবার

আসুন জেনে নিই কম ক্যালরির খাবারগুলো সম্পর্কে। 

• ডিম : ডিম পোচ করা বা ভাজার পরিবর্তে সিদ্ধ ডিম খান।

• দুধ : দুধের সর না খেয়ে পাতলা দুধ খান।

• মাছ : মাছ না ভেজে অল্প অল্প তেল দিয়ে ঝোল তরকারি রান্না করুন।

• মাংস : রান্নার আগে যত সম্ভব মাংসের চর্বি বের করে অল্প তেল দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করে রান্না করুন। তবে বেশি ভুনা করা ঠিক না।

• ডাল : ঘন ডালের অভ্যাস বদলে অল্প তেলের পাতলা ডাল খান।

• ভাত : ফ্রাইড রাইসের অভ্যাস বদলে সিদ্ধ ভাত খান। পোলাও বা খিচুড়িতে অধিক তেলের পরিবর্তে সিদ্ধ পোলাও চালের ভাত ও তেলের খিচুড়ি খান।

• আটা বা ময়দা : পরোটা, লুচি, পুরি ইত্যাদির পরিবর্তে শুকনা বা তেল ছাড়া রুটি পাউরুটি খান।

• শাকসবজি : বেশি তেলের পরিবর্তে যথাসম্ভব অল্প তেল দিয়ে রান্না করে খান।

• ফল : তরতাজা ফল খান। জুস বা কাস্টার্ড হিসেবে নয়।

• সালাদ : মেয়োনিজ, মাশরুম সালাদ বাদ দিন।

• ফাস্ট ফুড : বেশি ক্যালরি আছে এমন ফাস্ট ফুড এড়িয়ে চলুন।

• মিনারেল ও ভিটামিন : গবেষণায় দেখা গেছে, মিনারেল ও ভিটামিন ওজন কমাতে সাহায্য করে। যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার (ননীমুক্ত দুধ, ছোট মাছ) খেলে ওজন বাড়ার সম্ভাবনা ৭০% কমে যায়।

 

এছাড়াও:

• ভাজা খাদ্যদ্রব্য যথাসম্ভব বাদ দিতে হবে।

• খাবার রান্নার সময় ক্রিম, নারকেল, দই, বাদাম, তৈলবীজ ইত্যাদি বাদ দিতে হবে।

• মিষ্টি জাতীয় খাদ্য কম খাওয়ার চেষ্টা করতে হবে।

• অ্যালকোহল, সফট ড্রিঙ্কস বাদ দিতে হবে।

• সামুদ্রিক মাছ খাওয়া উপকারি।

• রান্না তেল কমানোর জন্য ননস্টিক প্যান ব্যবহার করুন।

• সর্বোপরি রান্নার জন্য অল্প তেল ব্যবহার করতে হবে এবং তা বহু অস্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হতে হবে।

 

 

আসুন জেনে নিই কম ক্যালরির খাবারগুলো কি কি  || ডা. আবিদা সুলতানা 

Let's know what are low calorie foods || Dr. Abida Sultana

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

ডাঃ আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 

No comments

Powered by Blogger.