Header Ads

শিশুদের স্কুল ফোবিয়া || Children's school phobia || Dr. Abida Sultana

শিশুদের স্কুল ফোবিয়া || Children's school phobia || Dr. Abida Sultana

অনেক শিশু স্কুল সময়ে বিভিন্ন শারীরিক উপসর্গ যেমনঃ- মাথা ব্যথা, পেটব্যথা, বুক ব্যথা, শ্বাসকষ্ট, দম বন্ধ লাগে এসব সমস্যার কথা বলে।  স্কুলের সব একাডেমিক বিষয়ে তারা চরম অনিহা প্রকাশ করে। একেই স্কুল ফোবিয়া বলে। 

 

কারণগুলো - 

• মা-বাবা অথবা যার কাছে বাচ্চাটি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এমন মানুষের কাছ থেকে আলাদা হওয়ার ভয়।

•  স্কুলের রাস্তাঘাট, বাস, রিকশা, জ্যাম, গরম অথবা যে কোনো বিষয়ের প্রতি বিরক্তি যা তার মনে বিরক্তি ভাব নিয়ে আসতে পারে। 

• স্কুলে থাকাকালীন ক্ষুধা লাগা অথবা খাবারের কষ্ট। 

• স্কুলের টয়লেট সমস্যা।

•  বিশেষ কোনো বিষয়ে দুর্বলতা। 

• কোন শিক্ষার্থী অথবা শিক্ষকের সঙ্গে বিরূপ সম্পর্ক।

•  বিশেষ কোনো  শিক্ষকের কোন আচরণ।

•  স্কুলের কোন নিয়মের প্রতি অভিভাবকদের খেয়াল না রাখা।

•  স্কুলের উপস্থিত ও ফলাফল সম্পর্কে কোন ধারণা না রাখা

•  ফলের বিষয়ে অতিরিক্ত চাপ প্রয়োগ করা বা বকাঝকা করা।

 

ডাঃ আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি 


রোগ নির্ণয় : 

এটি কোন রোগ নয়। এটি বেশকিছু মানসিক রোগের কারণে হতে পারে ; যেমন :-

• সেপারেশন এনজাইটি ডিজঅর্ডার

• সোশ্যাল ফোবিয়া কন্ডাক্ট   ডিজঅর্ডার।

• তবে শারীরিক কোনো সমস্যা থাকলে তা অবশ্যই আগে থেকে নিরূপণ করতে হবে।

 

চিকিৎসা : 

• যেভাবেই হোক স্কুলে যাওয়া চালিয়ে যেতে হবে।

• অভিভাবকের অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের সঙ্গে নিয়মিত ফলোআপে থাকতে হবে।

• শিশু বিশেষজ্ঞকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে শিশুর আচরণগত সব বিষয় নিয়ে কথা বলতে হবে।




 শিশুদের স্কুল ফোবিয়া || Children's school phobia || Dr. Abida Sultana 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।




No comments

Powered by Blogger.